বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৭ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরের কালিয়াকৈরে ফেইসবুক আইডি হ্যাক করে অনৈতিক কার্যকলাপ করার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১

logoখবরের সময় ডেস্কবৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, রাত ২:৫৯ সময় 0596
গাজীপুরের  কালিয়াকৈরে ফেইসবুক আইডি হ্যাক করে অনৈতিক কার্যকলাপ করার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১

গাজীপুরের কালিয়াকৈরে ফেইসবুক আইডি হ্যাক করে অনৈতিক কার্যকলাপ করার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১

গত ০৫/০৪/২০২১ ইং তারিখ আনুমানিক ১৯৩০ ঘটিকার সময় ভিকটিমের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। অতঃপর ভিকটিম তার এক বান্ধবীর সাথে যোগাযোগ করলে জানতে পারে যে, বিগত ২৭/০৩/২০২১ ইং তারিখে ঐ বান্ধবীর ফেসবুক আইডিটিও অজ্ঞাতনামা ব্যক্তি হ্যাক করে। উক্ত ফেসবুক আইডি হ্যাক হওয়া সংক্রান্তে ভিকটিমের বড় বোন গত ০৬/০৪/২০২১ ইং তারিখে জিএমপি,গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরী করে যার নম্বর- ২০৮, তারিখ- ০৬/০৪/২০২১। আইডি হ্যাক করার পর ভিকটিম তার অপর একটি ফেসবুক আইডি দিয়ে হ্যাক হওয়া আইডিটি ফিরিয়ে দিতে হ্যাকারকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে অনুরোধ করে। পরবর্তীতে অজ্ঞাতনামা হ্যাকার ভিকটিমকে ভিডিওকলে গিয়ে অপ্রীতিকরভাবে নিজেকে উপস্থাপনের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। ভিকটিম হ্যাকারের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হ্যাক হওয়া ফেসবুক আইডিতে থাকা ভিকটিমের বিভিন্ন ছবি এডিট করে অশ্লীল ছবি বানিয়ে ফেসবুকে ভাইরাল করে দেবার হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিমের বাবা র‌্যাব-১,উত্তরা, ঢাকায় এসে আইনগত সাহায্য কামনা করলে র‌্যাব-১ বিষয়টির উপর গুরুত্বারোপ করে ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির ব্যবহার করে নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল ২০২১ ইং তারিখ আনুমানিক ১৫৩০ ঘটিকায় র‌্যাব-১ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি বিশ্লেষনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন টান কালিয়াকৈর, কনকা রোডস্থ মোঃ হুমায়ুন কবির এর মালিকানাধীন বাড়ির ২য় তলার পূর্ব পাশের্^র ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে ফেসবুক আইডি হ্যাক করে অনৈতিক কার্যকলাপ করার অপরাধে আসামী  মোঃ সাকিব @ আরিয়ান আতিফ (২১), পিতা- নবাব সরকার, মাতা- মোরশেদা বেগম’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ০২ টি সিপিইউ, ০১ টি ক্যামেরা, ০১ টি ক্যামেরা স্ট্যান্ড, ০১ টি মেমোরী কার্ড, ০১ টি পেনড্রাইভ, ০১ টি মোবাইল ফোন ও ০২ টি সিমকার্ড উদ্ধার করা হয়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করে আসছে এবং এরই সুবাদে ফেসবুক ও ইউটিউবসহ একাধিক সাইটে বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা অর্জনপূর্বক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার পেশার সাথে জড়িত। এই পেশার আড়ালে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মেয়েদের ফেসবুক একাউন্ট অবৈধভাবে হ্যাক করে অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছিল। ধৃত আসামী ভিকটিম এর ফেসবুক আইডি হ্যাক করেছে বলে স্বীকার করে। সে ভিকটিমকে তার ফেইসবুক আইডি ফিরিয়ে দেওয়ার জন্য অশালীনভাবে ভিডিওকলে নিজেকে উপস্থাপন করতে বলে। ভিকটিম কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধৃত আসামী হ্যাক হওয়া ফেসবুক আইডিতে থাকা তার বিভিন্ন ছবি এডিট করে উলঙ্গ ও খারাপ ছবি বানিয়ে ইন্টারনেটে ভাইরাল করে দেবার হুমকি দেয় বলে স্বীকারোক্তি প্রদান করে। গ্রেফতারকৃত আসামীকে জিএমএমপি, টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।


বিষয়- আইন ও বিচার, অপরাধ, প্রতারণা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর